ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিয়োগ বিজ্ঞপ্তি রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি কুড়িগ্রাম সীমান্ত বিজিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ নানা আয়োজনে কুড়িগ্রামে সময় টিভির দেড় দশক পূর্তি পালিত আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরনের সাথে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড 

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রী নিবাসের সামনে দাড়িয়ে মেয়েদের উদ্দেশ্য ইশারা ইঙ্গিত ও অশ্লীল অঙ্গ ভঙ্গি করার দায়ে মোঃ জাকির হোসেন (২৭)  নামের এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিম।

সাজাপ্রাপ্ত জাকির হোসেন উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার নুর ইসলামের ছেলে। সে পেশায় জিয়া পুকুর বিনোদন কেন্দ্রের পাহারাদার বলে জানা গেছে।

এর আগে বুধবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রী নিবাসের সামনে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিকুল হালিম।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রী নিবাসে থাকা ছাত্রীদের দীর্ঘ দিন ধরে নানান ভাবে উত্ত্যাক্ত করে আসছিলেন জাকির। পরে ছাত্রীরা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে অভিহিত করেন। পরে পুলিশ এসে বুধবার বিকেলে জাকির হোসেনকে হাতে নাতে ধরে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। জাকির হোসেন দায় স্বীকার করায় ভ্রাম্যমান আদালত এক মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। তৎক্ষনাৎ জাকির হোসেন ১ হাজার টাকা  পরিশোধ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের উপধ্যাক্ষ মোঃ আতাউল খান বলেন, আমাদের কলেজের ছাত্রীনিবাসের এক ছাত্রী ওই যুবকের অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ করেন। সেটি প্রমাণ হিসেবে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়। ওই যুবক এর আগেও ছাত্রীনিবাসের সামনে গিয়ে শিক্ষার্থীদের বিরক্ত করেছে বলে অভিযোগ ছিল। এজন্য বিষয়টি প্রশাসনকে জানালে প্রশাসন আইনগত ব্যবস্থা নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড 

আপডেট সময় : ০৭:৩৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪