ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কবিতার ভাষা

কবিতার ভাষা
ইব্রাহিম খলিল সরকার

যে ভাষায় ফোটে কৃষাণীর হাসি,
যে ভাষায় গাহে  রাখালের বাঁশি,
যে ভাষায় মাঠে ধান কাটে চাষা-
সে ভাষা আমার কবিতার ভাষা।

যে ভাষায় গাঁয়ে   নর নারী হাঁটে,
যে ভাষায় বঁধু    জল ভরে ঘাটে,
যে ভাষায় বাঁধে    পাখিরা বাসা-
সে ভাষা আমার কবিতার ভাষা।

যে ভাষায় ছোটে   নদী কলকল,
যে ভাষায় ঘর  ভেঙ্গে নেয় জল,
যে ভাষায় ফের  গড়ে ঘর খাসা-
সে ভাষা আমার কবিতার ভাষা।

যে ভাষায় জ্বলে আঁধারে আলো,
যে ভাষায় ঘোঁচে    মনের কালো,
যে ভাষায় কাটে       দুখ হতাশা-
সে ভাষা আমার কবিতার ভাষা।

যে ভাষায় কাঁদে  শিশুরা ক্ষুধায়,
যে ভাষায় মা’র চোখ ভিজে যায়,
যে ভাষায় তবু জাগে মনে আশা-
সে ভাষা আমার কবিতার ভাষা।

যে ভাষায় কাঁপে  শাসকের বুক,
যে ভাষায় মোছে শাসিতের দুখ,
যে ভাষায় মেটে মিছিল পিপাসা-
সে ভাষা আমার কবিতার ভাষা।

যে ভাষায় বাজে  জীবনের বীণ,
যে ভাষায় দেশে   বদলিবে দিন,
যে ভাষায় হবে     চিরদিন হাসা-
সে ভাষা আমার কবিতার ভাষা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কবিতার ভাষা

আপডেট সময় : ১১:৪০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

কবিতার ভাষা
ইব্রাহিম খলিল সরকার

যে ভাষায় ফোটে কৃষাণীর হাসি,
যে ভাষায় গাহে  রাখালের বাঁশি,
যে ভাষায় মাঠে ধান কাটে চাষা-
সে ভাষা আমার কবিতার ভাষা।

যে ভাষায় গাঁয়ে   নর নারী হাঁটে,
যে ভাষায় বঁধু    জল ভরে ঘাটে,
যে ভাষায় বাঁধে    পাখিরা বাসা-
সে ভাষা আমার কবিতার ভাষা।

যে ভাষায় ছোটে   নদী কলকল,
যে ভাষায় ঘর  ভেঙ্গে নেয় জল,
যে ভাষায় ফের  গড়ে ঘর খাসা-
সে ভাষা আমার কবিতার ভাষা।

যে ভাষায় জ্বলে আঁধারে আলো,
যে ভাষায় ঘোঁচে    মনের কালো,
যে ভাষায় কাটে       দুখ হতাশা-
সে ভাষা আমার কবিতার ভাষা।

যে ভাষায় কাঁদে  শিশুরা ক্ষুধায়,
যে ভাষায় মা’র চোখ ভিজে যায়,
যে ভাষায় তবু জাগে মনে আশা-
সে ভাষা আমার কবিতার ভাষা।

যে ভাষায় কাঁপে  শাসকের বুক,
যে ভাষায় মোছে শাসিতের দুখ,
যে ভাষায় মেটে মিছিল পিপাসা-
সে ভাষা আমার কবিতার ভাষা।

যে ভাষায় বাজে  জীবনের বীণ,
যে ভাষায় দেশে   বদলিবে দিন,
যে ভাষায় হবে     চিরদিন হাসা-
সে ভাষা আমার কবিতার ভাষা।