ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রৌমারীতে আইন শৃংঙ্খলা সভায় মাদক নিয়ে তুলকালাম

রৌমারী, প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে আইন শৃংঙ্খলা সভায় মাদক নিয়ে তুলকালাম সৃষ্টি হয়েছে। শনিবার (২২ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আইন শৃংঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তরা সীমান্তে চোরাচালান, অবৈধ গরু পাচার, নো-ম্যান্স ল্যান্ডে অনুপ্রবেশ, হুন্ডি ব্যবস্যা ও মাদকের ছড়াছড়ির বিষয় নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় তোলেন এবং এসব নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভাগের প্রতি অনুরোধ জানান।

সভায় উপস্থিত ছিলেন, ২৮- কুড়িগ্রাম- ৪ আসনের এমপি এ্যাড. বিপ্লব হাসান পলাশ, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জাকির হোসেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, সহকারী কমিশনার (ভূমি) আসিফ উদ্দিন মিয়া,রৌমারী থানার তদন্ত ওসি মোশাহেদ খান, রৌমারী রাজস্ব কর্মকর্তা, বিজিবির রৌমারী সদর কোম্পানী কমান্ডার , বন্দবেড় ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, রৌমারী সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।

এসময় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও বর্তমান উপজেলা আ’লীগ সভাপতি মো. জাকির হোসেন দুঃখ করে বলেন, ছোট ছোট মাছের নৌকাগুলোতে করে নদীপথে মাদক বিভিন্ন চরে আসে, সেখান থেকে রৌমারী এলাকায় আসে। মাদকের কামলারা ধরা পড়ে,যাদের মাল তারা ধরা পড়েনা কেনো? মাদকের গডফাদাররা থানার দারোগাদের ঘাড় ধরে বেড়ায়। আমি লক্ষ্য করেছি এখানে চুনোপুঠিদের গ্রেফতার করা হয়। সাহস থাকলে আমাকেও গ্রেফতার করবেন যদি আমি জড়িত থাকি।

বক্তব্যের এক পর্যায়ে তিনি আরও বলেন, গরু আসে নদীপথে,গরু আসে আড়কি দিয়ে, মাথা প্রতি গরুর টাকা নেয় কে? কে খায়? এই ওসি আসার আগে এক রেট ছিলো এই ওসি এসে রেট বাড়ায় দিছে। তো সহযোগিতা কে করে এমন প্রশ্ন তুলে তিনি সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহবান জানান।
 
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

রৌমারীতে আইন শৃংঙ্খলা সভায় মাদক নিয়ে তুলকালাম

আপডেট সময় : ০৯:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪