ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রামে ব্র্যাকের মানবিক সহায়তা পেলো বানভাসি মানুষজন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে বানভাসি মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

সোমবার (৮ জুলাই) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ও মোগলবাসা ইউনিয়নে প্রায় চার শতাধিক মানুষের মাঝে চিড়া,মুড়ি, বিশুদ্ধ পানি, খাওয়ার স্যালাইন, মোমবাতি, গ্যাসলাইট, ঔষধ ও বিস্কুট বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত হয়েছে বন্যা কবলিত মানুষেরা।

এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান, সমন্বিত উন্নয়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রাজা মিয়া, দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ রেদুয়ানুজ্জামান চৌধুরী, জেন্ডার জাস্টিস ও ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মহসিন, এলাকা ব্যবস্থাপক মাহমুদুজ্জামান ও মো: নাজমূল হুদা, উপজেলা হিসাব ব্যবস্থাপক ওবায়দুর রহমান।

ব্র্যাক এর কুড়িগ্রাম জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান বলেন, কুড়িগ্রাম জেলার বানভাসি মানুষ বর্তমান বন্যা পরিস্থতিতে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থা সব থেকে বেশি খারাপ অবস্থায় আছে। এমতাবস্থায় উল্লেখিত শ্রেনীর মানুষদের অগ্রাধিকার দিয়ে এবং সরকারের সিদ্ধান্তের সাথে সমন্বয় করে ব্র্যাক মানবিক সহাযতা কার্যক্রম পরিচালনা করছে৷ কুড়িগ্রাম সদর উপজেলার পাশাপাশি উলিপুর ও চিলমারী উপজেলাতেও ব্র্যাকের পক্ষ হতে মানবিক সহায়তা কার্যক্রম পরিচারনা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ব্র্যাকের মানবিক সহায়তা পেলো বানভাসি মানুষজন

আপডেট সময় : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪