ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রামে আন্তঃথানা কাবাডি টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরষ্কার বিতরণ

সাইফুল ইসলাম, কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলায় ২ দিনব্যাপী আন্তঃথানা কাবাডি টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল বিকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহোযোগিতায় গত ১৫ জুলাই থেকে শুরু হওয়া আন্তঃথানা কাবাডি টুর্নামেন্ট-২০২৪ এ মোট ৮ টি দল অংশগ্রহণ করে ।
ফাইনাল খেলায় পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কুড়িগ্রাম সদর বনাম ফুলবাড়ী থানা এবং নারী দলে অংশগ্রহণ করে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বনাম ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়।

খেলায় পুরুষ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুড়িগ্রাম সদর থানা ও নারী প্রতিযোগিতায় চ্যম্পিয়ন হয় কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
পুরুষদের মধ্যে সেরা খেলোয়ার নির্বাচিত হয় ফুলবাড়ী থানার খেলোয়াড় যোবাইদুল ইসলাম ও নারীদের মধ্যে সেরা খেলোয়ার নির্বাচিত হয় কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রাদিয়া।

অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মো. নাসির উদ্দীন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম টুকু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. রেদওয়ানুল হক দুলাল, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আকরাম হোসেন, ক্রীড়া সংস্থার সহ সভাপতি আহসান হাবীব নীলু।

এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত] মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান, টিআই বানিউল আনাম, পুলিশ লাইন্সের আরআই কাজী আকির হোসেন প্রমুখ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সকল খেলোয়াড়দের ট্রফি, মেডেল ও অর্থ পুরষ্কার প্রদান করেন এবং কাবাডি খেলাকে আরো এগিয়ে নিতে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের সকল ধরনের সহোযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কুড়িগ্রামে আন্তঃথানা কাবাডি টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরষ্কার বিতরণ

আপডেট সময় : ০৯:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪