ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রামে গ্রাম পুলিশ- শিক্ষার্থীরা আটক করলো ফেনসিডিল 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একজনকে আটক করেছে গ্রাম পুলিশ ও শিক্ষার্থীরা।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গ্রাম থেকে আশরাফুল আলম (২০) নামের ওই যুবককে স্থানীয় গ্রাম পুলিশ ও শিক্ষার্থীরা মিলে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক যুবক ওই গ্রামের আজম আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকার গ্রাম পুলিশ লিটন মিয়া, রমজান আলী বেশ কয়েকজন ছাত্র মিলে ভোটহাট বাজারের পাশে ঘুনাপাড়া রাস্তায় অবস্থান নেয়।  রাত আড়াইটার দিকে একটি প্লাসটিকের বস্তাসহ আশরাফুলকে আটক করে। পরে বিজিবি ও ইউপি সদস‍্যসহ এলাকাবাসীর সামনে বস্তা খুলে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল বের করা হয়। ঘটনাটি ভূরুঙ্গামারী থানা পুলিশকে  জানালে রাতেই আশরাফুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার সকালে  কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গ্রাম পুলিশ- শিক্ষার্থীরা আটক করলো ফেনসিডিল 

আপডেট সময় : ০৮:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪