ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিয়োগ বিজ্ঞপ্তি রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি কুড়িগ্রাম সীমান্ত বিজিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ নানা আয়োজনে কুড়িগ্রামে সময় টিভির দেড় দশক পূর্তি পালিত আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরনের সাথে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কুড়িগ্রামে নদীতে গোসল করতে গিয়ে চার শিশু নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদের শাখায় গোসলে গিয়ে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজের মধ্যে তিন ছেলে ও এক কন্যা শিশু রয়েছে।

নিখোঁজ হওয়ার বিষয়টি কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ রায় ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।

নিখোঁজ চার শিশু ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল, অষ্টাশির চর গ্রামের নজর“ল ইসলামের ছেলে নাজমুল হোসেন , আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন ও আতিক হোসেন ।

নিখোঁজ চার শিশু স্থানীয় ডা: মনির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে জুয়েল ৪র্থ শ্রেণী ও বাকী তিনজন ১ম শ্রেণীর শিক্ষার্থী।

নিখোঁজ জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাচঁজন মিলে  গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদের শাখায় গোসল করতে নামে। এদের মধ্যে একজন পারে উঠতে পারলেও অপর চারজন স্রােতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। আমি নিজেও পানিতে নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় তাদেরকে খোঁজা বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের  ডুবরী দল আসার কথা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামে নদীতে গোসল করতে গিয়ে চার শিশু নিখোঁজ

আপডেট সময় : ০৬:৩১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪