ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কবিতাঃ হারানো স্মৃতি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কবিতা
হারানো স্মৃতি
বেলাল হোসেন রৌমারী

হারিয়ে গেল ছোট বেলার গোল্লাছুট খেলা
আগের মতো বসেনা আর নানান রকম মেলা।
গাঁয়ের বধূ কলসি কাখে যায়না নদীর ঘাটে
আর শুনি না বাঁশের বাশি ঐ না দুরের মাঠে।

নদীর ঘাটে নাইতে যেতাম গড়লে সাধের বেলা
ছেলে মেয়ে একই সাথে খেলতাম কতো খেলা।
হারিয়ে গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
পাইনা খুঁজে হেরিকেন আর কুপি কেরোসিন।

মরলে গরু যায় না দেখা শকুন কিংবা কাক,
রাত্রি হলে শুনিনা আর হুতুম পেঁচার ডাক।
পাইনা খুঁজে আর ছোঁনের ঘর পাট খড়ির বেড়া
বাঁশের বাশি বাজায় না আর উত্তর পাড়ার ছেড়া।

হারিয়ে যাচ্ছে হালের বলদ গরু টানার গাড়ি
কাঁচের চুরি পড়েনা আর গ্রাম গঞ্চের নারী।
আগের মতো রঙ্গিন ফিতা বাঁধে না কেউ চুলে
বর্তমানের মেয়েরা সব যাচ্ছে দেখি ভুলে।

বিয়ে বাড়ি আগের মতো শোনা যায় না গীত
খেজুরের রস পাইনা খুঁজে যতই পড়ুক শীত।
এখন তো আর খুঁজে পাইনা ঢেঁকি ছাঁটা চাল
যাতা কলে গাঁয়ের বধূ ভাঙ্গে না কেউ ডাল।

নদীর বুকে দেখিনা আর ডিঙ্গি নায়ের পাল
মাঝিরা তো আগের মতো ফেলেনা আর জাল।
আগের কথা মনে হলে অনেক ব্যাথা পাই
কোথায় গেলে হারানো দিন আবার খুঁজে পাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কবিতাঃ হারানো স্মৃতি

আপডেট সময় : ১০:৪০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

কবিতা
হারানো স্মৃতি
বেলাল হোসেন রৌমারী

হারিয়ে গেল ছোট বেলার গোল্লাছুট খেলা
আগের মতো বসেনা আর নানান রকম মেলা।
গাঁয়ের বধূ কলসি কাখে যায়না নদীর ঘাটে
আর শুনি না বাঁশের বাশি ঐ না দুরের মাঠে।

নদীর ঘাটে নাইতে যেতাম গড়লে সাধের বেলা
ছেলে মেয়ে একই সাথে খেলতাম কতো খেলা।
হারিয়ে গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
পাইনা খুঁজে হেরিকেন আর কুপি কেরোসিন।

মরলে গরু যায় না দেখা শকুন কিংবা কাক,
রাত্রি হলে শুনিনা আর হুতুম পেঁচার ডাক।
পাইনা খুঁজে আর ছোঁনের ঘর পাট খড়ির বেড়া
বাঁশের বাশি বাজায় না আর উত্তর পাড়ার ছেড়া।

হারিয়ে যাচ্ছে হালের বলদ গরু টানার গাড়ি
কাঁচের চুরি পড়েনা আর গ্রাম গঞ্চের নারী।
আগের মতো রঙ্গিন ফিতা বাঁধে না কেউ চুলে
বর্তমানের মেয়েরা সব যাচ্ছে দেখি ভুলে।

বিয়ে বাড়ি আগের মতো শোনা যায় না গীত
খেজুরের রস পাইনা খুঁজে যতই পড়ুক শীত।
এখন তো আর খুঁজে পাইনা ঢেঁকি ছাঁটা চাল
যাতা কলে গাঁয়ের বধূ ভাঙ্গে না কেউ ডাল।

নদীর বুকে দেখিনা আর ডিঙ্গি নায়ের পাল
মাঝিরা তো আগের মতো ফেলেনা আর জাল।
আগের কথা মনে হলে অনেক ব্যাথা পাই
কোথায় গেলে হারানো দিন আবার খুঁজে পাই।