ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলায় বজ্রপাতে আশরাফ আলী (৪৯) ও আইনুল ইসলাম (৩৫) নামের দুজন নিহত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদরের পাঁচগাছী ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই ইউনিয়নের কদমতলা গ্রামের মোঃ আশরাফ আলী (৪৯) ও ও আইনুল ইসলাম (৩৫)।

স্থানীয় জানান, নিহত দুজন একই এলাকার বাসিন্দা।  তারা দুজনে মাঠে গরু চড়াচ্ছিলেন। বিকেল ৪ টার দিকে হঠাৎ আকাশ খারাপ দেখে আইনুল ও আশরাফ গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তাদের উপর বজ্রপাত পড়লে ঘটনা স্থলে আশরাফ মারা যায়। পরে স্থানীয়রা আইনুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তারও।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আক্তারুল ইসলাম বলেন, আইনুল ও আশরাফ কদমতলা গ্রামের বাসিন্দা। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত দুই কৃষকের খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

আপডেট সময় : ০৯:৪৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪