ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ভূরুঙ্গামারীতে ঘুষ দিতে গিয়ে ধমক খেয়ে দৌড়ে পালালেন সুপার

ভূরুঙ্গামারীতে ঘুষ দিতে গিয়ে ধমক খেয়ে পালালেন সুপার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারকে ঘুষ দিতে গিয়ে ধমক খেয়ে দৌড়ে পলায়ন করেছেন এক মাদ্রাসা সুপার। বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। দৌড়ে পলায়ন করা সুপারের নাম মো. সাইদুর রহমান। তিনি ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। সেখানে গিয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অনৈতিক ভাবে টাকা দেয়ার চেষ্টা করেন।

এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সুপারকে ধমক দেন। সুপারকে আটক করতে অফিস স্টাফদের তার কক্ষে ডাকেন। অফিস স্টাফরা কক্ষে পৌছার আগেই সুপার টাকাসহ দৌড়ে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষ ত্যাগ করে পলায়ন করেন।

কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. সাইদুর রহমানের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম ফেরদৌস ঘটনার সত্যতা শিকার করে বলেন, কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। তিনি অনৈতিকভাবে টাকা দিতে চেয়েছেন। সুপারের বিরুদ্ধে থানায় একটি জিডি করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানর ওসি রুহুল আমিন বলেন, উপজেলা নির্বাহী অফিসার কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসা সুপারের নামে জিডি করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ঘুষ দিতে গিয়ে ধমক খেয়ে দৌড়ে পালালেন সুপার

আপডেট সময় : ০৫:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪