ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের সময় সচেতনতা বাড়াতে সেমিনার

মনিরুজ্জামান মনির, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘সময়নিষ্ঠ হও, সাফল্য পাও’ প্রতিপাদ্যে শিক্ষার্থীদের সময় সচেতনতা বাড়াতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুপ্রেরণামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এই সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোকবর্তিকা ও মোটিভেট ভূরুঙ্গামারী নামের স্বেচ্ছাসেবী সংগঠন যৌথ ভাবে এই কর্মসূচীর আয়োজন করে।
আলোকবর্তিকা উপদেষ্টা প্রভাষক আইনুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন। তিনি শিক্ষার্থীদের সময় সচেতন হওয়ার দিকনির্দেশনা প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্য দেন মোটিভেট ভূরুঙ্গামারীর সদ্য সাবেক সভাপতি নাহিদ হাসান প্রিন্স।
আলোকবর্তিকা সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মুরাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অধ্যক্ষ বাবুল আক্তার, সহকারী অধ্যাপক মাসুদ আল করিম, প্রভাষক শামসুজ্জোহা সুজন, শিক্ষক আলক্তগীন সরকার খোকন ও লুৎফর রহমান, কোর ভলান্টিয়ার সোহেল রানা ও বায়েজিদ বোস্তামী স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনারে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলপনা টেলিকম সেমিনারটি সফল করতে বিশেষ সহযোগিতা করে। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের সময় সচেতনতা বাড়াতে সেমিনার

আপডেট সময় : ০৬:৪৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪