ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

৫ বছর পর পার্বতীপুর-চিলমারী রুটে বাজবে ট্রেনের হুইসেল, আনন্দিত এ অঞ্চলের মানুষ   

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

দীর্ঘ ৫ বছর পর পার্বতীপুর রেলওয়ে স্টেশন  থেকে কুড়িগ্রামের চিলমারী রমনা রুটে আবারও ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ কর্তৃপক্ষ। ফলে খুঁশি এ অঞ্চলের মানুষ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ অক্টোবর থেকে বাজবে এ ট্রেনটির হুইসেল।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম।

সংশ্লিষ্ট সুত্র জানায়, ২০২০ সালের মার্চে করোনার মহামারীর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের সময় রমনা লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যায়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বাস মালিকদের অনুরোধে লোকোমাস্টার, ইঞ্জিন স্বল্পতা এবং জনবল সংকটের কারণ দেখিয়ে এই পথে পার্বতীপুর-রমনা লোকাল ট্রেন বন্ধ রাখা হয়।

তবে ২০২২ সালের ১ মার্চ রমনা লোকাল ট্রেনটির পরিবর্তে চিলমারী কমিউটার নামে একটি ট্রেন চালু করা হলেও ট্রেনটির সুবিধাজনক সময়ে না পৌঁছানো এবং তিস্তা ও কাউনিয়া জংশনে অন্যান্য ট্রেনের সাথে সংযোগ না পাওয়া ইত্যাদি কারণে ট্রেনটি জনপ্রিয় হতে পারেনি। তবে দীর্ঘ ৫ বছর পর ট্রেনটি চালু হওয়ার খবরে এ জেলার প্রান্তিক পর্যায়ে খুশির আমেজ বইছে।

রমনা স্টেশন এলাকার বাসিন্দা মমিনুর ইসলাম বলেন,’দীর্ঘ সাড়ে ৪-৫ বছর পর এই স্টেশনে আবার লোকাল ট্রেনের হুইসেল বাজবে জেনে আমরা অত্যন্ত খুশি।

কলেজ শিক্ষার্থী রিফাত হোসেন বলেন,’ চিলমারী থেকে কুড়িগ্রাম শহরে প্রতিদিন কলেজ যেতে-আসতে আমাকে ১৬০ টাকা গুনতে হয়। লোকাল ট্রেনটি চালু হলে আমাদের মতো শিক্ষার্থীদের সব থেকে উপকার হবে।

শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক সভাপতি নাহিদ হাসান বলেন,’আগে রমনা রেলপথে ৪টি লোকাল ট্রেন চলতো। সম্প্রতি একটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ট্রেন চালুর মধ্য দিয়ে কুড়িগ্রাম,লালমনিরহাট ও রংপুর ৩ জেলার মানুষের উপকার হবে। পর্যায়ক্রমে বাকি ৩টি ট্রেনও চালু করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায় , রমনা লোকাল ট্রেনটি চালু হলে সঠিক সময়ে দিনাজপুরের পাবর্তীপুর ষ্টেশন থেকে ভোর ৫টা ৩০মি. ছেড়ে কুড়িগ্রামের চিলমারীর রমনা ষ্টেশনে পৌঁছবে সকাল ১০টায়। অন্যদিকে,চিলমারীর রমনা ষ্টেশন থেকে সকাল ১০টা ২০মি. ছেড়ে পার্বতীপুরে পৌঁছবে বিকাল ৩টা ২০ মিনিটে।

এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় একটি ট্রেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ তারিখ থেকে পার্বতীপুর-রমনা রেলপথে রমনা লোকাল ট্রেনটির হুইসেল বাজবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

৫ বছর পর পার্বতীপুর-চিলমারী রুটে বাজবে ট্রেনের হুইসেল, আনন্দিত এ অঞ্চলের মানুষ   

আপডেট সময় : ০৭:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪