ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম ::
পরিচালককে ঘুষের টাকা কম দেওয়ায় শিক্ষককে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগ শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নানা কর্মসূচি গ্রহণ নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসির বিশেষ পরিপত্র বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রামে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রামে ক্ষুদ্র কুটির শিল্প মেলা উদ্বোধন নাগেশ্বরীতে দশ টাকার হাসপাতাল উদ্বোধন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ড্যাব”র আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত  কুড়িগ্রামে এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মুকুল, সদস্য সচিব মাসুম কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মদ-ইয়াবা আটক কুড়িগ্রামে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু 

কুড়িগ্রামে বন্ধু সংগঠনের শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত মানুষ

oplus_0

কুড়িগ্রামে বন্ধু সংগঠনের শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে সেবা মূলক বন্ধু সংগঠনের উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ডুংডুংগীর হাট বাজারে  এসব কম্বল বিতরণ করে সংগঠনটি। ওই এলাকার ৫ টি আবাসিক মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন এতিম শিশু ও ৩ টি ইউনিয়নের ৫ শতাধিক মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করেন। শীতের শুরুতে শীতবস্ত্র পেয়ে দারুণ আনন্দিত এ অঞ্চলের খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন।

ভোগডাঙ্গা ইউনিয়নের মাস্টার পাড়ার বাসীন্দা রহিম মিয়া বলেন, যা আয় করি সেটা দিয়ে ডাল-ভাতের ব্যবস্থা হয়। শীতের কাপড় কেনার টাকা নাই। এই কম্বল দিয়েই এই শীত পাড় হবে।

শাহেরা বেগম বলেন, জমি-জমা কিছুই নাই। টাকা জমিয়ে শীতের কাপড় কেনার মতোও সামর্থ নাই। এই কম্বল অনেক উপকারে আসলো। যারা দিলো তাদের জন্য দোয়া করি যাতে আরও দিতে পারে।

সংগঠনটির সভাপতি বিপ্লব হোসেন বলেন, আমরা প্রায় ১৫ জন সদস্য মিলে গতবছর সংগঠনটি শুরু করি। শুরু থেকেই আমরা সমাজের নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াচ্ছি। তারই ধারাবাহিকতায় এবার আমরা শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমরা এর ধারাবাহিকতা বজায় রাখবো। এই উদ্যোগ গুলো সফল করতে যারা পাশে দাঁড়াচ্ছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।

হাসিব আইটি ফার্মের পরিচালক হাসিবুর রহমান বলেন, কুড়িগ্রাম একটি পিছিয়ে থাকা জেলা। এই জেলায় সামর্থবানদের সহযোগিতা অব্যহত থাকলে এই জেলা এগিয়ে যাবে। আমি এই সংগঠনটির পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। এভাবে সবাইকে এগিয়ে আসা উচিৎ।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি বিপ্লব হোসেন। বিশেষ অতিথি হাসিব আইটি ফার্মের পরিচালক হাসিবুর রহমান ও তার সহকর্মী মহিব হাসান, জি এম উজ্জ্বল, আব্দুল আজিজসহ সংগঠনটির অন্যন্য সদস্য বৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পরিচালককে ঘুষের টাকা কম দেওয়ায় শিক্ষককে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার অভিযোগ

কুড়িগ্রামে বন্ধু সংগঠনের শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত মানুষ

আপডেট সময় : ০৭:৫৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪