ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

অবরোধে বাস-রেল স্টেশনে ছদ্মবেশে র‍্যাব

  • NEWS DESK
  • আপডেট সময় : ১১:২০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • 161

অবরোধের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানাবেশে দায়িত্ব পালন করছে এলিট ফোর্স র‍্যাব। যেকোন ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড ও রেলস্টেশনসহ গুরুত্বপূর্ন স্থানে সংস্থাটির গোয়েন্দারা ছদ্মবেশে অবস্থান নিয়ে নজরদারি করছে।

রোববার (৩ নভেম্বর) র‍্যাব সদর দপ্তর সূত্রে এই তথ্য জানা যায়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারি পরিচালক আ ন ম ইমরান হোসেন জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র‍্যাবের ৪৩৫ টি টইল দল দায়িত্ব পালন করছে। এছাড়া রাজধানীতে ১৪১ টি টহল দল সহ মোতায়েন রয়েছে।

তিনি বলেন, যাত্রী ও পন্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গনপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌছে দিচ্ছে র‍্যাব।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৬২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) এক বার্তায় এই তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৩ প্লাটুনসহ সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

অবরোধে বাস-রেল স্টেশনে ছদ্মবেশে র‍্যাব

আপডেট সময় : ১১:২০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩