ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ভারতীয় গরু আত্মসাতের অভিযোগ বিজিবি ক্যাম্প কমান্ডারের বিরুদ্ধে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

রৌমারীতে জামালপুর-৩৫ বিজিবি দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. কায়সার আমিরের বিরুদ্ধে ভারতীয় গরু আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনাটি অস্বীকার করেন। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রমের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পে।

স্থানীয়, বিজিবি ও কাস্টম অফিস সুত্রে জানাযায়, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে চর গয়টাপাড়া সীমান্তের ১০৫৩ মেইন পিলারের কাছাকাছি এক বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রকাশে দিবা লোকে ৯টি গরু আটক করে দাঁতভাঙ্গা ক্যাম্পে নিয়ে আসেন বিজিবি। পরে ক্যাম্প কমান্ডারের পছন্দমত একটি বড় গরু বিজিবিতে রেখে বাকি ৮ টি গরু চালানের মাধ্যমে রৌমারী কাস্টম অফিসে জমা দেন।

এব্যাপারে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, বিজিবি সকালে আমাকে জানান এক বসতবাড়িতে ভারতীয় গরু রয়েছে, তাই আসতে হবে। পরে ওই বসতবাড়িতে গিয়ে আমিসহ আরোও দুই মেম্বারের উপস্থিতিতে ভারতীয় ৯টি গরু আটক করে ক্যাম্প নেন বিজিবি।

বিজিবি ক্যাম্প কমান্ডারের এহেন কর্মকান্ডে স্থানীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তবে রৌমারী শুল্ক গুদাম কর্মকর্তা মো. গোলাম হোসেন বলেন, বিজিবি ৮টি গরু কাস্টমসে জামা দিয়েছে। পরে গরু গুলো নিলামের জন্য সরকারী মূল্য ৪লক্ষ ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়।

ভারতীয় ৯টি গরু আটক করলেও ৮টি গরু কাস্টমসে জমা দেয়ার বিষয় জানতে চাইলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. কায়সার আমির বলেন, কর্তৃপক্ষের অনুমোতিক্রমে শত করা দশ ভাগ সোর্স মানি ও অফিসের খরচ হিসাবে এ গরুটি রাখা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক (এডি) মো. শামছুল হক বলেন, ওই সীমান্ত থেকে ৮টি গরু বিজিবি কর্তৃক আটকের তথ্য পেয়েছি। গরুগুলোর সিজার মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। আটক আরোও ১ টি গরু প্রসঙ্গে জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, তাহা আমার জানা নাই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

ভারতীয় গরু আত্মসাতের অভিযোগ বিজিবি ক্যাম্প কমান্ডারের বিরুদ্ধে

আপডেট সময় : ০৮:৫০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪