ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রৌমারীতে  গাঁজাসহ এক যুবককে আটক করেছে বিজিবি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জামালপুর-৩৫ বিজিবি এর পৃথক অভিযানে ৯৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ, ৮ বস্তা ভারতীয় ১৬২ কেজি সুরাজ জিরা জব্দ করা হয়েছে। এছাড়াও  ৮কেজি ভারতীয় জট গাঁজাসহ জাহিদুল ইসলাম (৩৩) নামের এক যুবককে কে আটক করেছে বিজিবি।

রৌমারী সদর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঃ হাই জানান, আজ সোমবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী নামক এলাকায় মালিক বিহীন ৯৪ বোতল মদ জব্দ, আজ সকাল সাড়ে ৬টার দিকে খাটিয়ামারী নামক এলাকায় ১৬২ কেজি ভারতীয় সুরাজ জিরা মালিক বিহীন জব্দ করা হয়।

পরে আজ বেলা ১২টার দিকে উপজেলা মোড় থেকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয় মনিহাট মধ্য খাডামারী গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে জাহিদুল ইসলাম(৩৩) নামের ১জন মাদককারবারিকে ৮ কেজি গাঁজাসহ আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানাযায়  ৮কেজি গাঁজাসহ আটককৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ও জব্দকৃত সুরাজ জিরাসহ অফিসার চয়েজ মদের ব্যাপারে রৌমারী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

জামালপুর- ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. হাসানুর রহমান (পিএসসি) বলেন,সিমান্তে সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি। চোরাকারবারি যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

রৌমারীতে  গাঁজাসহ এক যুবককে আটক করেছে বিজিবি

আপডেট সময় : ০৫:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪