ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
নানা আয়োজনে কুড়িগ্রামে সময় টিভির দেড় দশক পূর্তি পালিত আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে নবীন বরনের সাথে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি

নাগেশ্বরীতে মোবাইলে ভিডিও রেকর্ড চালু ও চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা  

নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ঘটনাস্থলে টেবিলের উপর ডায়রী দিয়ে ঢাকা চিরকুটের দেখতে পাওয়া একাংশে লেখা হে কচাকাটা বাসিন্দাবৃন্দ ওরা বুঝি আমাকে এখানে ব্যবসা করিতে দেবে না। ওরা এতদিন পর্দা দিল তাতে কোন দোষ নাই। কিন্তু এখন আমার দোকানের সামনেই আমার টেবিল ও সাইনবোর্ড পর্দা রাখতে দিতে দেয় না। ও বিভিন্ন কারণে অনেক হয়রানী ও….”
এমন বার্তা লেখা সহ নিজ ফোনে আত্মহত্যার সকল প্রক্রিয়া ভিডিও রেকর্ড চালু রাখা অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুরজিৎ মন্ডল নামে এক মিষ্টি ব্যবসায়ী। বুধবার (৫ মার্চ) উপজেলার কচাকাটা বাসস্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে।  আত্মহননকারী সুরজিৎ মন্ডল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধী নগড় ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের কচাকাটা বাসস্টান্ডে অর্পিতা সুইটস নামের একটি দোকান পরিচালনা করে আসছিলেন।
বুধবার সকালে দোকানের কর্মচারীরা মিষ্টি তৈরী কারখানায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার পূর্বক একটি মোবাইল ফোনও চিরকুট আলামত হিসেবে সংগ্রহ করে মরদেহটি ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠায়  কচাকাটা থানা পুলিশ। সুরজিৎ মন্ডল  তার আত্মহত্যার সম্পুর্ণ প্রক্রিয়া ফোনে ভিডিও ধারণসহ আত্মহত্যা সংক্রান্ত একটি চিরকুটও লিখে আত্মহত্যা করেন এসব বিষয় নিশ্চিৎ করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম।
স্থানীয়রা জানান, সুরজিৎ দীর্ঘদিন থেকে স্থানীয় মিলন মিয়ার ঘর ভারা নিয়ে মিষ্টির  ব্যবসা করে আসছিলেন। কয়েক মাস আগে ওই ঘর ছেড়ে দিয়ে পিছনে পাশের একটি ঘর ভাড়া নিয়ে মিষ্টি তৈরী করেন। মিষ্টি তৈরী শেষে সামনের রাস্তায় টেবিল চেয়ার বসিয়ে মিষ্টি বিক্রি করতেন তিনি।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আত্মহত্যাকারী ব্যবসায়ীর ভিডিও বার্তা ও সুসাইডাল নোট উদ্ধার করা হয়েছে। সুসাইডাল নোটে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেন নাই। মোবাইল বন্ধ হয়ে যাওয়ায় ভিডিও রেকর্ডটি দেখা সম্ভব হয়নি। তদন্ত শেষ হলে তার আত্মহত্যার কারণ জানা যাবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নানা আয়োজনে কুড়িগ্রামে সময় টিভির দেড় দশক পূর্তি পালিত

নাগেশ্বরীতে মোবাইলে ভিডিও রেকর্ড চালু ও চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা  

আপডেট সময় : ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫