ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রামে ব্যতিক্রমী আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠান

সাইফুল ইসলাম,স্টাফ রিপোর্টার, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

পুনর্মিলনী অনুষ্ঠানে গুণী শিক্ষক, আদর্শ কৃষক, মৎস্যজীবী, চিকিৎসক,সমাজসেবী নারী ও কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ীর খোলারপাড়ে সামাজিক সংগঠন রূপসা এই কর্মসূচির আয়োজন করে।

আয়োজকরা জানায়, ১৯৮৪ সালে কাঁঠালবাড়ীর খোলারপাড় এলাকার একদল তরুণ এই সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ৪ দশকের বেশি সময় থেকে সংগঠনটি এলাকার শিক্ষাবিস্তারে ভূমিকা, বৃক্ষরোপন, দুর্যোগে ত্রাণ বিতরণ, গুণীজনদের সংবর্ধনাসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। এ বছর গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পান কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সাইফুর রহমান।

রূপসা’র সভাপতি মো. নুরন্নবী জানান, আদর্শ কৃষক, মৎস্যজীবী হিসেবে সম্মাননা পান মমিনুল ইসলাম, কম জমিতে অধিক ফসল উৎপাদনে আবদুল গণি মিয়া, মাতৃ সেবাদানকারী সমাজসেবী নারী আকিলা বেগম। কর্মজীবনে সাফল্যের জন্য প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষক ইমতিয়াজ আহমেদ ও স্থানীয় ব্যবসায়ী সফিকুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া স্থানীয় ৬জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এটিএম শাহনেওয়াজ, তাজওয়ার রহমান, পটুয়াখালী কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী আহমেদ, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান ও মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মুরাদ হোসেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আতিক মুজাহিদ,কুড়িগ্রাম মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আবু তাহের ব্যাপারী, জ্যেষ্ঠ সাংবাদিক সফি খান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম, সমাজকর্মী অপর্না রায় রংপুরে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন রূপসা সংগঠনের সাধারণ সম্পাদক ও খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আবদুর রহমান।
বক্তারা বলেন, এই উদ্যোগ অন্যের জন্য উৎসাহ ও অনুপ্রেরণামূলক। এধরনের ব্যক্তিক্রমী আয়োজনের জন্য রূপসা সংগঠনকে ধন্যবাদ জানান তারা ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ব্যতিক্রমী আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠান

আপডেট সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫