ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ভারতীয় চোরাকারবারী নিহত 

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকেঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটের আঘাতে ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ০৩ (এপ্রিল) বৃহস্পতিবার সকাল ৬ টায় ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়ক মন্ডল নামাটারী সিমান্তে। বাংলাদেশী ভেবে জাহানুর ইসলাম (২০) নামের এক ভারতীয় নাগিরক কে রাবার বুলেট ছোড়ে হত্যা করেছে বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬ টায় নামাটারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯২৯ এর পাশ দিয়ে ভারতীয় চোরাকারবারী রা মাদক পাচারের চেষ্টা চালালে তাদেরকে বাংলাদেশী ভেবে গিদালদাহ মরা কুটি ক্যাম্প ও হরিদাস খামারের ধনিটারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা রাবার বুলেট ছোড়ে এতে বাকি চোরাকারবারীরা পালিয়ে গেলেও রাবার বুলেটের আঘাতে জাহানুর ইসলাম (২০)নামের একজন চোরাকারবারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।পরে তার লাশ বিএসএফ সদস্যরা নিয়ে যায়।
এসময় রাবার বুলেটের আঘাতে আহত আরও দুই ভারতীয় চোরাকারবারী জীবন বাঁচাতে আহতবস্থায় বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে পড়ে। জানাযায় এখনও তারা গোড়ক মন্ডপ সীমান্ত এলাকায় আত্মগোপনে রয়েছে ।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মেহেদী হাসান জানান,বিএসএফের কাছে প্রাপ্ত তথ্যে জানা যায় ভোরের দিকে একদল ভারতীয় নাগরিক টহলরত বিএসএফ পোস্টে হামলা চালায়। তখন আত্মরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপ করলে ভারতীয় এক হামলাকারী নিহত হন। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ভারতীয় চোরাকারবারী নিহত 

আপডেট সময় : ০৫:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫