ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাজিবপুরে কলেজ কর্তৃপক্ষের গাফিলতি, এইচএসসি পরীক্ষা অনিশ্চিত শিক্ষার্থীর

কুড়িগ্রামে কলেজ কর্তৃপক্ষের গাফিলতি, এইচএসসি পরীক্ষা অনিশ্চিত শিক্ষার্থীর

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রাজিবপুরে এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করেও ফরম পূরণ না হওয়ায় পরীক্ষা নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন মোশাররফ হোসেন নামের এক শিক্ষার্থী। পরে ওই ছাত্রের কাছ থেকে আবারও অতিরিক্ত টাকা নিয়ে ফরম পূরণের আশ্বাস কলেজ কতৃপক্ষের। এদিকে চলতি মাসের ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবার কথা।

জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম শুরু করে কলেজ কর্তৃপক্ষ। ফি নির্ধারণ করা হয় দুই হাজার ৩৬৫ টাকা। মোশাররফ হোসেন ওই টাকা পরিশোধ করলেও তাঁর ফরম পূরণ হয়নি।

ভুক্তভোগী মোশাররফ হোসেন জানান, “আমরা ছয় বন্ধু একসাথে প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা জমা দিয়ে, রশিদ কলেজে জমা দেই। আমাদের কাছে থাকা অতিরিক্ত দুটি রশিদ কলেজের সহকারী অফিস সহায়ক মো. শাজাহান নিয়ে নেন। বিপত্তি দেখা দেয় (সোমবার ২৩ জনু) যখন আমরা কলেজে এডমিট কার্ড নিতে যাই।”

তিনি বলেন, “সবাইকে এডমিট কার্ড দেওয়া হলেও আমারটা পাওয়া যায়নি। পরে শিক্ষকরা খতিয়ে দেখে জানান, আমার ফরম পূরণই হয়নি। আমাকে জানানো হয়, এবার পরীক্ষা দেওয়া সম্ভব নয়, পরবর্তী বছর পরীক্ষায় অংশ নিতে হবে। তবুও আমি কলেজে বিকেল ৩টা পর্যন্ত অপেক্ষা করি। পরে শাজাহান স্যার আমাকে ডেকে বলেন, ফরম পূরণ করতে চাইলে ৫ হাজার টাকা লাগবে।”

মোশাররফ আরও বলেন, “আমার কাছে টাকা না থাকায় একজন বড় ভাইয়ের কাছ থেকে ধার নিয়ে কলেজের কম্পিউটার অপারেটর মনোয়ার হোসেনের কাছে টাকা জমা দেই।

ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করে কলেজের কম্পিউটার অপারেটর মনোয়ার হোসেন বলেন, “মিস ফরম ফিলাপের জন্য ৫ হাজার টাকা নিয়েছি। রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিমুদ্দিনের মাধ্যমে ফরম পূরণ করিয়ে দেবেন বলে জানান তিনি।”

এ বিষয়ে সহকারী অফিস সহায়ক মো. শাজাহান বলেন, “ভুলবশত ফরম পূরণ হয়নি। কলেজের ফান্ডে টাকা না থাকায় সাময়িকভাবে মোশাররফের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। পরবর্তীতে ৫ হাজার টাকা ফেরত দেওয়া হবে।” তিনি আরও জানান, “এই টাকা কলেজ থেকেই ফেরত দেওয়া হবে, আমরা শুধু সমস্যা সমাধানের জন্য তার কাছ থেকে নিয়েছি।”

কলেজ কর্তৃপক্ষের এমন গাফিলতিতে হতাশা প্রকাশ করে আরেক পরীক্ষার্থী জাহিদ হাসান বলেন, “স্যারদের দায়িত্বে অবহেলার কারণে মোশাররফের ফরম পূরণ হয়নি। এখন তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা চাই, দ্রুত তাঁর ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হোক। একইসাথে দোষীদের শাস্তির দাবি জানাই, কারণ এদের মতো অসচেতনদের কারণে অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়।”

এ বিষয়ে রাজীবপুর সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুল কাদের বলেন, কোন কারণে হয়তো তার ফরম পূরণটি মিস্টেক হয়েছে। পরে বিষয়টি জানার পর বোর্ডে টাকা পাঠানো হয়েছে। আশা করছি সে পরিক্ষা দিতে পারবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

রাজিবপুরে কলেজ কর্তৃপক্ষের গাফিলতি, এইচএসসি পরীক্ষা অনিশ্চিত শিক্ষার্থীর

আপডেট সময় : ০৮:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫