ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

আ’লীগ নেতার ছেলেকে হত্যা মামলার ইজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে আরিফুল ইসলাম (২২) নামের এক যুবককে হত্যা মামলার ইজাহারভুক্ত আরেক আসামি শাহরিয়ার হোসেন ইমন (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার মধ্য রাতে র‍্যাব-১ এর সহযোগিতায় রৌমারী থানা পুলিশ ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে ওই আসামিকে রৌমারী থানায় আনা হয়েছে।

গ্রেপ্তার আসামি উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকার আবুল কালাম আজাদের ছেলে শাহরিয়ার হোসেন ইমন।

রৌমারী থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র রায় বলেন, হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, কয়েকমাস থেকে আরিফ নিজেই ট্রাক্টর চালিয়ে বালুর ব্যবসা করে আসছিলেন। এই ব্যবসা কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় আজাদ ও তার ছেলে ইমনের সঙ্গে। একপর্যায়ে নিহতের বড় ভাইকে বলে আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে নিহত আরিফ। তাকে ঠিক হতে বলেন, না হলে তাকে খেয়ে ফেলবো বলে হুমকি দেন আসামি ইমন। রোববার (১৬ মার্চ) ভোরে ট্রাক্টর চালাতে যাওয়ার জন্য আরিফকে মোবাইল কলে ডাকেন আরেক বালু ব্যবসায়ী ট্রাক্টর নুরুজ্জামান। তার কথা মতো গাড়ি নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে আসেন তিনি। পরে রোববার সকালে উপজেলার যাদুরচর ইউনয়িনের ধনারচর চরেরগ্রাম এলাকার ব্রহ্মপুত্র নদের পূর্বপারে আরিফের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ওইদিন সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে থানা আনে পুলিশ। ওইদিন রাতে তিনজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪-৫জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন নিহতের বড় ভাই আতিকুর রহমান।

নিহত আরিফুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামানের ছেলে। তিনি যাদুচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকার বাসিন্দা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

আ’লীগ নেতার ছেলেকে হত্যা মামলার ইজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫