ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রৌমারীতে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত জের ধরে সংঘর্ষে একই পরিবারের ৩জন নিহত হয়েছে।

এ ঘটনা কমপক্ষে আরও ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। তাদের রৌমারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

নিহতরা  হলেন, মৃত গোলাম শহিদের ছেলে ফুলবাবু (৪৫), ফুলবাবুর ভাই বুলু মিয়া(৫০) ও  তাঁদের ভাই আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন(৩০)।

আজ বৃহস্পতিবার ২৪ জুলাই দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নে সীমান্ত এলাকায় ভুন্দুর চর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

হাসপাতাল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার সদর ইউনিয়নের জিঞ্জিরাম ও কালোর নদী দ্বারা বিচ্ছিন্ন সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামের শহিদুল ইসলামগং এবং প্রতিবেশি রব্বানীগংদের জমিজমা দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। দখল সংক্রান্ত জের ধরে ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বেধে যায়। এসময় শহিদুল ইসলামগং এর পক্ষে ৩জন নিহত হন।এছাড়াও উভয় পক্ষের আরও ৬ থেকে ৭ জন আহত হয়েছেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুস সামাদ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এবিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

রৌমারীতে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

আপডেট সময় : ০৫:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫