ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কু‌ড়িগ্রামে ৪ মা‌সের শিশুর রহস্যজনক মৃত্যু, থানায় হত্যা মামলা  

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে চার মাস বয়সী  এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছেন শিশুটির পিতা।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে হত্যা মামলা দায়েরের বিষয়টি উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল র‌োববার (৩১ আগস্ট) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটির পিতা আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেছেন।

স্বজনদের অভিযোগ, সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা শিশু আরিফুলকে হত্যা করে লাশ বা‌ড়ির পা‌শের বামনী নদীতে ফেলে দেয়। পু‌লিশ বল‌ছে, রহস‌্য উৎঘাটন ক‌রে দ্রুত দোষী‌দের আইনের আওতায় আনা হবে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে,  র‌োববার সন্ধ্যায় ঘরে শিশুটিকে তার মা ঘুমিয়ে রেখে পাশের বাড়িতে বেড়াতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান তার  সন্তান বিছানায় নেই। শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরাসহ স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতেই বাড়ির পার্শ্বে বামনী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন তারা।

শিশু‌টির পিতা আমিনুল ইসলাম ব‌লেন, আমার নিষ্পাপ শিশু‌টি‌কে কারা হত‌্যা করলো আমি এর বিচার চাই।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) জিল্লুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। এই ঘটনায় একটি হত্যা মামলা  হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

কু‌ড়িগ্রামে ৪ মা‌সের শিশুর রহস্যজনক মৃত্যু, থানায় হত্যা মামলা  

আপডেট সময় : ০৯:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫