ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর এক সাথে মর্মান্তিক মৃত্যু হয়েছ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদ দ্বারা  বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন স্থানীয় কৃষক জাহাঙ্গীর হোসেন (৪৪) ও তার স্ত্রী মোছাঃ রুবি খাতুন (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিনশেড ঘরের ভেতরে অবস্থানকালে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহাঙ্গীর ও তার স্ত্রী। তাদের তিন সন্তান পাশের ঘরে থাকায় তাদের কোন ক্ষতি হয়নাই। তবে মা-বাবাকে হারিয়ে মুহূর্তেই অনাথ হয়ে যায় শিশু তিনটি। নিহত দম্পতির চার সন্তানের মধ্যে একজন কন্যার বিয়ে হয়ে গেছে।

সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাত সরাসরি জাহাঙ্গীরের টিন সেট ঘরে আঘাত হানলে ঘটনাস্থলেই প্রাণ হারান দম্পতি। সন্তানরা অক্ষত থাকলেও এ ঘটনায় পরিবারটি বিধ্বস্ত হয়ে গেছে।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা জানান, সন্তানদের বুকফাটা কান্না ও বাবা-মাকে হারানোর বেদনায় সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
উল্লেখ্য, সাহেবের আলগা ইউনিয়নটি ব্রহ্মপুত্র নদ দ্বারা পরিবেষ্টিত একটি দুর্গম দ্বীপ ইউনিয়ন। এখানকার মানুষের জীবনযাত্রা সব সময়ই নানা দুর্ভোগের মধ্য দিয়ে কাটে। একই পরিবারের স্বামী স্ত্রী  দুই জনের মৃত্যুতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে সমগ্র এলাকায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫