
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে কুড়িগ্রামে বিজিবি’র ঈদসামগ্রী বিতরণ
সাইফুল ইসলাম,স্টাফ রিপোর্টার,কুড়িগ্রামঃ
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২বিজিবি)।
বিজিবি জানায়,গত ১৯ মার্চ হতে ২০ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক কর্তৃক পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সমভাবে ভাগাভাগি করতে কুড়িগ্রাম শহরের অসহায় ও দুস্থ্য প্রায় ১০০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পাঞ্জাবী, খাদ্যদ্রব্যসহ ঈদ উদযাপনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ, যা তাদের ঈদের আনন্দকে পরিপূর্ণতা দিতে সহায়ক ভূমিকা পালন করবে।
এছাড়াও, পুরো রমজান মাস ব্যাপী অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান,ভবিষ্যতেও অত্র ব্যাটালিয়ন কর্তৃক এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।#
সাইফুল ইসলাম,স্টাফ রিপোর্টার,কুড়িগ্রামঃ 















