ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

এমপির এপিএসের গালে চড় মারলেন সাবেক হুইপ

  • NEWS DESK
  • আপডেট সময় : ০১:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • 224

এমপি আবুল হাসান মাহমুদ আলীর সহকারী একান্ত সচিবের গালে চড় মারেন সাবেক হুইপ মিজানুর রহমান মানু। ছবি: সংগৃহীত  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য (এমপি) আবুল হাসান মাহমুদ আলীর সহকারী একান্ত সচিবের (এপিএস) গালে চড় মেরেছেন সাবেক হুইপ মিজানুর রহমান মানু।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আবুল হাসান মাহমুদ আলীর মনোনয়ন ফরম জমা দেওয়ার আগ-মুহূর্তে উপজেলায় আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মিজানুর রহমান মানু। তার বক্তব্যের সময় পেছন থেকে কিছু একটা বলেন এমপির এপিএস সালাউদ্দিন। এ সময় পেছনে ঘুরে মিজানুর রহমান মানু এপিএস সালাউদ্দিনের গালে চড় মারেন। সঙ্গে সঙ্গে এমপি পরিস্থিতি সামলে নেন।

এ বিষয়ে সাবেক হুইপ মিজানুর রহমান মানু বলেন, ‘আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিচ্ছিলাম। এ সময় বর্তমান এমপির এপিএস, ও তো এপিএস না এমপির চামচা। পেছন থেকে আমাকে অহেতুক কথাবার্তা বলে। তাই তার গালে একটা চড় মারি। এর বেশি কিছু না।’

এ বিষয়ে এমপি আবুল হাসান মাহমুদ আলীর এপিএস সালাউদ্দিন বলেন, ‘তেমন কিছু হয়নি। উনি একটু উত্তেজিত হয়ে গেছিল। পরে সরি বলেছেন।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

এমপির এপিএসের গালে চড় মারলেন সাবেক হুইপ

আপডেট সময় : ০১:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩