ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ভেঙে পড়ার আশঙ্কায় ইতালির হাজার বছরের পুরোনো ‘হেলানো টাওয়ার’

  • অনলাইন নিউজ
  • আপডেট সময় : ০৭:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • 203

প্রতিবছর সারাবিশ্ব থেকে লাখ লাখ পর্যটক আসেন ইতালির পিসার হেলানো টাওয়ার দেখতে। এবার সেই ইতালির বোলোনিয়ার শহরে হাজার বছর পুরোনো আরও একটি টাওয়ার হেলে পড়ছে, যার নাম গারিজেন্দা টাওয়ার। যদিও টাওয়ারটি আগে থেকেই কিছুটা হেলে ছিল।

টাওয়ারটি যেকোনো মুহূতে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছে শহর কর্তৃপক্ষ। ফলে পুরো এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। টাওয়ার এলাকায় মানুষের প্রবেশে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে টাওয়ারটির চারপাশে পাঁচ মিটার (১৬ ফুট) উঁচু দেয়াল নির্মাণ শুরু করেছে কর্তৃপক্ষ। যাতে এটি ভেঙ্গে পড়লে এর ধ্বংসাবশেষ আশপাশে ছড়িয়ে পড়া বা বড় কোনো ক্ষতি এড়ানো যায়।

প্রসঙ্গত, বোলোনিয়া শহরে অবস্থিত মধ্যযুগের দুটি সুউচ্চ টাওয়ারের একটি গারিজেন্দা টাওয়ার। এর উচ্চতা ১৫৪ ফুট (৪৭ মিটার)। অন্যটি হলো আজিনেল্লি টাওয়ার যা টাওয়ার অব পিসা বলেও পরিচিত। এর উচ্চতা গারিজেন্দা টাওয়ারের প্রায় দ্বিগুণ। এটিও হেলে রয়েছে। টাওয়ার দুটি ১১০৯ ও ১১১৯ সালের মধ্যে নির্মিত। এর আগে একবার হেলে পড়ায় ১৪ শতকে গারিজেন্দা টাওয়ারের উচ্চতা কমিয়ে আনা হয়। গত প্রায় এক হাজার বছর ধরে ৪ ডিগ্রি হেলে রয়েছে এই টাওয়ারটি। সম্প্রতি গারিজেন্দা টাওয়ার আরও কিছুটা হেলে পড়ে।

২০১৯ সালে গারিজেন্দা টাওয়ার ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সেসময় টাওয়ারটির নজরদারিতে বসানো হয়েছিল সেন্সর মেশিন। সম্প্রতি সেই মেশিনই জানিয়ে দিচ্ছে গারিজেন্দা টাওয়ারের শেষের সে দিন আসতে খুব বেশি দেরি নেই। ফলে গত অক্টোবর সেখানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। এবার এটি পুরোপুরি বন্ধ করে দেয়া হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

ভেঙে পড়ার আশঙ্কায় ইতালির হাজার বছরের পুরোনো ‘হেলানো টাওয়ার’

আপডেট সময় : ০৭:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩