ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তানজানিয়ায় ভূমিধসে ৪৭ জনের মৃত্যু, বাড়তে পারে প্রাণহানি

  • ONLINE DESK
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • 179

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তরাঞ্চলে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৫ জন। গতকাল রোববার স্থানীয় এক কর্মকর্তা এ ঘোষণা দিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।

ডিস্ট্রিক্ট কমিশনার জ্যানেথ মায়ানজা বলেন, গত শনিবার তানজানিয়ার রাজধানী দোদোমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরের কাটেশ শহরে ভারী বৃষ্টিপাত হয়।

তানজানিয়ার উত্তরাঞ্চলীয় মানইয়ারা এলাকার আঞ্চলিক কমিশনার কুইন সেনদিগা গতকাল স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭-এ পৌঁছেছে। আহত হয়েছেন ৮৫ জন।

মায়ানজা ও সেনদিগা—দুজনই সতর্ক করে বলেছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মায়ানজা আরও বলেছেন, ওই এলাকার অনেকগুলো সড়ক মাটি, পানি, উপড়ে পড়া গাছপালা কিংবা পাথরে ভরে গেছে।

কপ২৮ জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার কারণে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি সমবেদনা জানিয়েছেন। লোকজনকে উদ্ধারের জন্য সরকারি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

তানজানিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন টিবিসির প্রতিবেদনে দেখা গেছে, অনেক বাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। ঘন কাদার মধ্যে যানবাহন আটকে আছে।

এল নিনোর প্রভাবে বিরূপ আবহাওয়া পরিস্থিতিতে নজিরবিহীন খরার মুখোমুখি হওয়ার পর কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত ও বন্যার কবলে পড়েছে পূর্ব আফ্রিকা অঞ্চল।

পূর্ব ও মধ্যাঞ্চলীয় প্রশান্ত মহাসাগর এলাকায় সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, তখন তাকে এল নিনো বলা হয়। এর প্রভাবে বিশ্বের উষ্ণতা বেড়ে যায় এবং বিশ্বের কোনো দেশে খরা আবার কোনো দেশে বর্ষণ হয়।

এদিকে প্রবল বর্ষণের কারণে সোমালিয়ায় ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং শত শত মানুষের মৃত্যু হয়েছে।

গত মে মাসে রুয়ান্ডায় টানা বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৩০ জন নিহত হয়েছেন।

বিজ্ঞানীদের ধারণা, ২০২৩ সালের শেষে এবং আগামী বছরও এল নিনোর এ প্রভাব থাকতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

তানজানিয়ায় ভূমিধসে ৪৭ জনের মৃত্যু, বাড়তে পারে প্রাণহানি

আপডেট সময় : ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩