ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মৈত্রী দিবসে হেপাটাইটিস বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • 300

ঢাকা : ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস ২০২৩ উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল ‘মৈত্রী হেপাটাইটিস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’। শুক্রবার (০৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচারাল সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন, রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট, রোটারী ক্লাব অব ঢাকা শাইনিং এবং ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার। সার্বিক সহযোগিতায় ছিল বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান, রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট প্রেসিডেন্ট ও ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

অধ্যাপক ডা. স্বপ্নীল তার বক্তব্যে হেপাটাইটিস বি’র সংক্রমণ থেকে লিভারের নানান জটিল রোগ, সেসবের জটিলতা, প্রতিরোধ ইত্যাদি নানা বিষয়ের উপর আলোকপাত করেন। তিনি হেপাটাইটিস বি নির্মূলে বাংলাদেশ-ভারত সহযোগিতার উপর জোর দেন। তিনি মনে করেন, ক্রস বর্ডার যোগাযোগ ছাড়া নানান কমন সাংস্কৃতিক ও সামাজিক বিশ্বাস, প্রথা ও কুসংস্কার ইত্যাদির ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক মৃন্ময় চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, রোটারিয়ান রিফাত হায়দার, ডেপুটি গভর্নর, রোটারিয়ান সাজেদুল হক, ডেপুটি গভর্নর ও রোটারিয়ান পর্না সাহা, অ্যাসিসটেন্ট গভর্নর, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশ এবং মাহমুদুল হক পল্লব, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, রোটারী বাংলাদেশে হেপাটাইটিস নির্মূলে যে কর্মসূচি গ্রহণ করেছে তা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভারতীয় হাই কমিশন ও রোটারীর সহযোগিতায় আমাদের বন্ধুপ্রতীম দুই দেশ আরো অনেক কিছুর মতোই হেপাটাইটিস বি নির্মূলেও সহযোগিতার রোল মডেলে পরিণত হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক এবং রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট ও রোটারী ক্লাব অব ঢাকা শাইনিং-এর রোটারিয়ানরা অংশ নেন। হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিংয়ের দায়িত্বে ছিলেন ল্যাব সাইন্স ডায়াগনোস্টিক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

মৈত্রী দিবসে হেপাটাইটিস বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩