ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

শিক্ষামন্ত্রীর আয় বেড়ে ৪১ গুণ

  • ONLINE DESK
  • আপডেট সময় : ১১:৫৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • 169

শিক্ষামন্ত্রী দীপু মনির আয়, স্থাবর ও অস্থাবর সম্পদ বেড়েছে। ২০০৮ সালের তুলনায় ২০২৩ সালে তাঁর আয় বেড়ে ৪১ গুণ হয়েছে। নিজ নামে অস্থাবর (টাকা, সঞ্চয়পত্র, সোনা ইত্যাদি) সম্পদ বেড়ে হয়েছে প্রায় ৫৯ গুণ।

দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ২০০৮ সালে প্রথম চাঁদপুর–৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তাঁকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০১৮ সালের নির্বাচনের পর তাঁকে শিক্ষামন্ত্রী করা হয়।

দীপু মনি এবারও চাঁদপুর–৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী। তিনি রিটার্নিং কর্মকর্তাকে যে হলফনামা দিয়েছেন, তাতে পেশা হিসেবে চিকিৎসক, জনস্বাস্থ্যবিশেষজ্ঞ, আইনজীবী ও রাজনীতিক হিসেবে উল্লেখ করেছেন। তাঁর নামে একটি মামলা ছিল, যা খারিজ হয়েছে।

হলফনামা অনুযায়ী, ২০০৮ সালে নিজের পেশা থেকে দীপু মনির আয় ছিল বছরে তিন লাখ টাকা। এবার তিনি তিনটি খাতে মোট আয় দেখিয়েছেন বছরে প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে সঞ্চয়পত্র ও সমজাতীয় খাতে বিনিয়োগ থেকে তাঁর আয় তিন লাখ টাকার কিছু বেশি। মন্ত্রী হিসেবে পারিতোষিক ও ভাতা পান ২১ লাখ টাকার বেশি। অন্যান্য খাতে তিনি ৯৯ লাখ টাকা আয় দেখিয়েছেন (আমানত ও সুদ, স্বামী ও ভাইয়ের কাছ থেকে উপহার হিসেবে প্রাপ্ত)।

২০০৮ সালে দীপু মনির মোট অস্থাবর সম্পদ ছিল ৫ লাখ টাকার সমপরিমাণ। এর মধ্যে ২ লাখ ৭০ হাজার টাকা ছিল নগদ। গাড়ির দাম তিনি দেখিয়েছিলেন ১ লাখ টাকা। ২৫ ভরি সোনা বাবদ তিনি ১ লাখ টাকা এবং আসবাব বাবদ ৩০ হাজার টাকা দেখিয়েছিলেন।

২০২৩ সালে দীপু মনি মোট অস্থাবর সম্পদ দেখিয়েছেন প্রায় ২ কোটি ৯৩ লাখ টাকা মূল্যের। এর মধ্যে নগদ রয়েছে প্রায় ৬৭ লাখ টাকা এবং সঞ্চয়পত্র ও সমজাতীয় বিনিয়োগ রয়েছে ১ কোটি ৪৪ লাখ টাকা। গাড়ির দাম ৬০ লাখ টাকা এবং সোনা ও অন্যান্য ধাতুর দাম ৯ লাখ টাকা দেখিয়েছেন তিনি। কিছু বৈদেশিক মুদ্রাও আছে তাঁর কাছে।

২০০৮ সালে দীপু মনির কোনো ঋণ ছিল না। এখন তাঁর ব্যক্তিগত ঋণের পরিমাণ প্রায় ১ কোটি ১২ লাখ টাকা।

স্থাবর সম্পদের মধ্যে দীপু মনির ৩টি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি রয়েছে, যেগুলোর মূল্য দেখানো হয়েছে ৩ কোটি ৯৪ লাখ টাকার বেশি। ২০০৮ সালে তাঁর কোনো স্থাবর সম্পদ ছিল না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

শিক্ষামন্ত্রীর আয় বেড়ে ৪১ গুণ

আপডেট সময় : ১১:৫৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩