ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

লক্ষ্মীপুরে সমাজ কল্যাণ ব্লাড ডোনেট ক্লাবের বিজয় দিবস উদযাপন

লক্ষ্মীপুরে সমাজ কল্যাণ ব্লাড ডোনেট ক্লাব এর উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হয় মহান বিজয় দিবস। দিনব্যাপী খেলাধুলা, বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়বেটিস পরীক্ষা, সাংস্কৃতিক প্রোগ্রাম, আলোচনা সভা, পুরস্কার ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে পালিত হয় দিনটি। সমাজ কল্যাণ ব্লাড ডোনেট ক্লাব এর প্রধান উপদেষ্টা জনাব আলহাজ্ব গোলাম কবির পাটওয়ারীর সভাপতিত্বে এবং সভাপতি আবদুল কাদের তুষার এর সঞ্চালনায় এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট শেখ জামান রিপন, সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবলীগ নেতা আবদুল জাব্বার লাভলু, মধ্য আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ক্লাবের উপদেষ্টা জিয়াউল করিম, লক্ষ্মীপুর পৌরসভা ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী, ক্লাবের উপদেষ্টা ফখরুল আলম ভুলু হাজী, মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাকের মাহমুদ রাসেল, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন ভূঁইয়া, অত্র ক্লাবের উপদেষ্টা মেহেদী হাসান রাকিব, আরিফ হোসেন, নুরুল আবছার রাছেল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, একটি সুন্দর সমাজ গঠনে সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম। এদেশকে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে যুবসমাজকে একতাবদ্ধ হয়ে এসকল সংগঠনের মাধ্যমে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। এছাড়াও এসকল স্বেচ্ছাসেবী সংগঠন এর মাধ্যমে সমাজ থেকে অসামাজিক কার্যকলাপ দূর করা সম্ভব বলে বক্তারা তুলে ধরেন। পরিশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সমাজ কল্যাণ ব্লাড ডোনেট ক্লাব এর সাধারণ সম্পাদক রেদওয়ান হোসাইন, সাহাদাত হোসেন রাব্বি, ইমরান হোসেন রাজু, আজিম উদ্দিন,হাসান উদ্দিন, আশরাফুল ইসলাম রাসেল, হাসানুর রহমান হানিফ, ইমরান হোসেন, মেহেদী হাসান মুন্না, নজরুল ইসলাম মুরাদ, রুবেল হোসেন, রাতুল হাসান মারুফ,শামীম হোসেন বাবু, নাইমুর রহমান রিসাদ,রায়হান হোসেন সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের প্রতি কৃতজ্ঞতা ও ভবিষ্যতে আরো সফলতা কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সমাজ কল্যাণ ব্লাড ডোনেট ক্লাবের বিজয় দিবস উদযাপন

আপডেট সময় : ০৭:০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩