ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

খাঁটি খেজুর গুড় চেনার সহজ পদ্ধতি

শীত মানে খেজুর গুড়ের পিঠা-পুলি। এর স্বাদ ও গন্ধ অনন্য। খেজুর গুড় আবার কয়েক ধরনের হয়। তার মধ্যে পাটালি ও নলেন বা ঝোলা গুড় বেশি পরিচিত।

পাটালি গুড় তো খাওয়া হয়ই, শীতের সময়ে ঝোলা গুড়ের তৈরি বিভিন্ন পদও খাওয়া হয়। আবার শুকনো চিতই বা চাপটি পিঠার সঙ্গেও এই গুড় খাওয়া হয়। ঝোলা গুড় দিয়ে মুড়ি বা ছাতু মাখিয়ে খেতে ভালোবাসেন অনেকে। আপনি যদি খাঁটি গুড় চিনে কিনতে না পারেন, তাহলে আসল স্বাদ তো পাবেনই না সেইসঙ্গে তা ভেজাল মিশ্রিত হওয়ার কারণে অসুখের ভয়ও থাকতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক খাঁটি খেজুর গুড় চেনার উপায়-

ঝোলা গুড় চিনবেন যেভাবে

ঝোলা গুড় কিনতে গেলে প্রথমে যে কাজটি করবেন তা হলো, যে গুড় কিনতে চাচ্ছেন সেখান থেকে সামান্য একটু তুলে মুখে দিন। এরপর এর স্বাদ বোঝার চেষ্টা করুন। যদি গুড় কিছুটা নোনতা স্বাদের মনে হয় তাহলে সেই গুড় কেনা থেকে বিরত থাকুন। কারণ ঝোলা গুড় খাঁটি হলে তা নোনতা স্বাদের হবে না।

পাটালি গুড় চিনবেন যেভাবে

পাটালি গুড় কিনতে গেলেও কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এই গুড় খাঁটি হলে হালকা চাপ দিলেই ভেঙে যাওয়ার কথা। আলতো করে আঙুলের চাপ দিলেই যদি গুড় ভেঙে যায়, তাহলে বুঝবেন সেই পাটালি গুড় খাঁটি। অপরদিকে গুড় যদি শক্ত ডেলা হয়ে থাকে, তাহলে বুঝে নেবেন সেটি খাঁটি পাটালি গুঁড় নয়, ভেজাল মিশ্রিত।

গন্ধ বুঝে কিনুন

খেজুর গুড়ের গন্ধ আপনার মন জুড়িয়ে দেবে এটা যেমন সত্যি, তেমনই সত্যি হলো গন্ধ শুঁকেই মজে গেলে হবে না। কারণ আসল গন্ধ না বুঝে কিনে ফেললে ঠকে যাওয়ার ভয় থাকতে পারে। অনেক সময় গুড়ের কৃত্রিম সুবাস আনার জন্য রাসায়নিক মেশানো হয়। তাই গন্ধ শুঁকেই সেই গুড় খাঁটি বলে ধরে নেবেন না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

খাঁটি খেজুর গুড় চেনার সহজ পদ্ধতি

আপডেট সময় : ০৯:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩