ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

আপন ভাই-বোনের লড়াই কিশোরগঞ্জ-১

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের আপন ভাই-বোন নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এই আসনে টানা পাঁচবারের সংসদ সদস্য ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম।

জানা যায়, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ১৯৯৬ সালের নির্বাচনে প্রথমবারের মতো এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠ পুুত্র সৈয়দ আশরাফুল ইসলাম। নির্বাচিত হওয়ার পর এখানকার উন্নয়ন কর্মকান্ডসহ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি হয় তার। ফলে যতবারই তিনি প্রার্থী হয়েছেন, এখানকার মানুষ তাকে ততবারই আপনজন মনে করে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর তারই সহোদর ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়। এবারের দ্বাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জাকিয়া নূর লিপিকে। আর তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারই বড় ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম।

তথ্যসূত্রগুলো বলছে, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের বড় একটি অংশ আনুষ্ঠানিকভাবে সাফায়াতকে সমর্থন দিয়ে মাঠে নেমেছে। হোসেনপুর উপজেলায় তৈরি হয়েছে তার বড় একটি বলয়। দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থীকে কেন সমর্থন দিয়েছেন- এমন প্রশ্নে সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, বর্তমান সংসদ সদস্য বিগত পাঁচ বছরে আওয়ামী লীগকে একপ্রকার ধ্বংস করে ফেলেছেন। উন্নয়ন কর্মকান্ড তেমন কিছুই করেননি, বরং নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তিনি ব্যক্তিগত বাহিনী তৈরি করেছেন। সৈয়দ নজরুল ইসলামের কন্যা হওয়ায় আমরা প্রতিবাদ করিনি। দলকে বাঁচানো এবং উন্নয়নের গতি বাড়ানোর জন্য এবার আমরা পরিবর্তন চাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

আপন ভাই-বোনের লড়াই কিশোরগঞ্জ-১

আপডেট সময় : ০১:৫৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩