ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

অস্কারের সংক্ষিপ্ত তালিকায় এবারো বাংলাদেশের কোনো ছবি নেই

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • 169

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ায় ডলবি থিয়েটারে আগামী ১০ মার্চ বসবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৯৬তম আসর। এ আসরে চূড়ান্ত মনোনয়নের আগে শুক্রবার ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ। যেখানে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য টিকে আছে ১৫টি সিনেমা। এর মধ্য থেকে পাঁচটি সিনেমা অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে।

তবে বরাবরের মতো এবারো অস্কারে জায়গা পায়নি বাংলাদেশের কোনো সিনেমা। বাংলাদেশ থেকে এবার মনোনয়নের জন্য মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত ‘পায়ের তলায় মাটি নেই’ সিনেমাটি পাঠানো হয়েছিল। কিন্তু অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই হয়নি।

বাংলাদেশ থেকে মনোনয়ন না পেলেও ভূটানের সিনেমা কিন্তু সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে। ‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’ নামে এ সিনেমাটি পরিচালনা করেছেন পাও চয়নিং দর্জি। এছাড়া সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য সিনেমাগুলো হচ্ছে ‘আমেরিকেৎসি’ (আর্মেনিয়া), ‘দ্য প্রমিসড ল্যান্ড’ (ডেনমার্ক), ‘ফলেন লিভস’ (ফিনল্যান্ড), ‘দ্য টেস্ট অব থিংস’ (ফ্রান্স), ‘দ্য টিচার্স লাউঞ্জ’ (জার্মানি), ‘গডল্যান্ড’ (আইসল্যান্ড), ‘ইও ক্যাপিতানো’ (ইতালি), ‘পারফেক্ট ডেজ’ (জাপান), ‘তোতেম’ (মেক্সিকো), ‘দ্য মাদার অব অল লাইস’ (মরক্কো), ‘সোসাইটি অব দ্য স্নো’ (স্পেন), ‘ফোর ডটার্স’ (তিউনিসিয়া), ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’ (ইউক্রেন) ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ (যুক্তরাজ্য)।

এছাড়া মৌলিক সুর বিভাগের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ‘সোসাইটি অব দ্য স্নো’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’, ‘আমেরিকান ফিকশন’, ‘আমেরিকান সিম্ফোনি’, ‘বার্বি’, ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’, ‘দ্য কালার পার্পল’, ‘এলেমেন্টাল’, ‘দ্য হোল্ডওভারস’, ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘ওপেনহাইমার’, ‘পুয়োর থিংস’, ‘সল্টবার্ন’, ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’।

মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ড্যান্স দ্য নাইট’ (দুয়া লিপা, মার্ক রনসন, অ্যান্ড্র– ওয়ায়েট, কারোলিন আইলিন), ‘আই’ম জাস্ট কেন’ (মার্ক রনসন, অ্যান্ড্র– ওয়ায়েট) এবং ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ (বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল)। দুটি করে গান আছে ‘দ্য কালার পার্পল’ (কিপ ইট মুভিন, সুপারপাওয়ার ওয়ান) ও ‘ফ্লোরা অ্যান্ড সান’ (হাই লাইফ, মিট ইন দ্য মিডল) সিনেমার।

উল্লেখ্য, ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ২৩ জানুয়ারি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

অস্কারের সংক্ষিপ্ত তালিকায় এবারো বাংলাদেশের কোনো ছবি নেই

আপডেট সময় : ০৫:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩