ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নমনের ফিচারিংয়ে গাইলেন নুজহাত রাহনুম

  • আয়শা
  • আপডেট সময় : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • 199

সেই শৈশব থেকেই এখনো পর্যন্ত তাকে ঘিরে আছে শুধুই সংগীত। গল্প, আড্ডা, জীবনযাপন সবকিছুই সংগীতকে ঘিরে। মাঝে ছিল খানিকটা বিরতি। সেই বিরতি ভেঙে ফের গানের ভুবনে সরব হয়েছেন গীতিকার-সুরকার ও সংগীত পরিচালক নমন। নিয়ে এলেন রবীন্দ্রসংগীত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’।

নমন ফিচারিংয়ে গানটি গেয়েছেন নুজহাত রাহনুমা। সম্প্রতি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে NMN STATION OFFICIAL ইউটিউব চ্যানেল।

এ প্রসঙ্গে নমন বলেন, ‘এই এরেঞ্জমেন্টটি করতে পেরে ভীষণ আনন্দিত। যারা শ্রোতার মতো শ্রোতা তাদের জন্যই এ গান। গানটি গাওয়ার মতো সাহস সবাই করতে চায় না। তবে সেই সাহস দেখিয়ে ভালো গেয়েছেন নুজহাত।’

আরও বলেন, ‘এখন থেকে নিয়মিত গান প্রকাশ করব। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সিডির যুগে যেভাবে ফিচারিং অডিও অ্যালবামগুলো করা হতো, ঠিক সেই সময়টাকে স্মরণ করেই এখনকার কাজগুলো করা হচ্ছে। সামনে আরও ভালো কিছু কাজ আসছে।’

তরুণ শিল্পী নুজহাত রাহনুমা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাসিকাল ডিপার্টমেন্টে অধ্যায়নরত এবং ২০১৮ সাল থেকে ড. প্রিয়াঙ্কা গোপ, ড. কুহেলী ইসলাম ও ২০২২ সাল থেকে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর শিষ্য তিনি।

এর আগে মুক্তি পায় নুজহাতের হাবিব ওয়াহিদের ফিচারিং ‘তোমার প্রেমে’ গান। এ গানের মাধ্যমে সংগীত ভুবনে পা রাখেন তিনি।

নতুন গান প্রসঙ্গে নুজহাত বলেন, ‘২০০৯ সালে শাস্ত্রীয় সংগীতের তালিম নিই ছায়ানট থেকে। নিয়মিত সংগীত চর্চা করছি। রবীন্দ্রসংগীতের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। অনুপ্রেরণায় ছিলেন বাবা। এত সুন্দর একটি রবীন্দ্রসংগীতের আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে খুব ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর গানটি মুক্তি পেয়েছে। এর সংগীতায়োজন নৈপুণ্যের সঙ্গে করেছেন নমন ভাই। নিজের সর্বোচ্চ দিয়ে ভালো গাওয়ার চেষ্টা করেছি। দীর্ঘ অপেক্ষার পর গানটি মুক্তি পেয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

নমনের ফিচারিংয়ে গাইলেন নুজহাত রাহনুম

আপডেট সময় : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩