ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কনস্যুলেটের সামনে গায়ে আগুন ফিলিস্তিনের পতাকাধারীর

  • আয়শা
  • আপডেট সময় : ১২:০০:০১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • 217

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইসরায়েলি কনস্যুলেটের বাইরে নিজের গায়ে আগুন লাগিয়েছেন এক ব্যক্তি। তার কাছে ফিলিস্তিনি পতাকা থাকায় ধারণা করা হচ্ছে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তিনি এমনটা করেছেন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আগুন নেভানোর চেষ্টা করার সময় এক নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন।

বার্তা সংস্থা এপি‘র প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকালে আটলান্টার মিডটাউনে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় কনস্যুলেটের এক নিরাপত্তারক্ষী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ওই বিক্ষোভকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, কর্তৃপক্ষ ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি। তবে সেখান থেকে একটি ফিলিস্তিনি পতাকা উদ্ধার করা হয়েছে।

আটলান্টার পুলিশ প্রধান ড্যারিন শিয়েরবাউম এক সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় ইসরায়েলি কনস্যুলার কর্মীদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া তদন্তকারীরা বিশ্বাস করেন এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়।

তিনি বলেন, আমরা এখানে কোনো হুমকি দেখছি না। আমরা বিশ্বাস করি এটি প্রতিবাদ জানোর জন্যই এ ঘটনা ঘটিয়েছেন বিক্ষোভকারী।

আটলান্টা ফায়ার চিফ রডারিক স্মিথ জানিয়েছেন, বিক্ষোভকারীর অবস্থা আশঙ্কাজনক। যে ব্যক্তি তাকে থামানোর চেষ্টা করেছিলেন তারও কব্জি এবং পা পুড়ে গেছে।

শিয়েরবাউম বলেছেন, পুলিশ ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেড়ে যাওয়া উত্তেজনা সম্পর্কে আমরা সচেতন রয়েছি এবং কনস্যুলেটসহ নির্দিষ্ট স্থানে টহল জোরদার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কনস্যুলেটের সামনে গায়ে আগুন ফিলিস্তিনের পতাকাধারীর

আপডেট সময় : ১২:০০:০১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩