ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

শেষ ষোলোয় নাপোলিকে পেল বার্সা, লাইপসিগের সামনে রিয়াল

অনুষ্ঠিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। এতে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলগুলো একে অন্যের মুখোমুখি হবে।

সোমবার সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত উয়েফার সদরদপ্তরে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ড্র।

শেষ-ষোলোয়-নাপোলিকে-পেল-বার্সা-লাইপসিগের-সামনে-রিয়ালফাইল ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবার পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তবে সিটির মতো সহজ প্রতিপক্ষ জোটেনি মিকেল আর্তেতার কপালে।

দুই লেগের নক-আউট পর্বের এ পর্বে ৩৩ বছর পর ইতালির স্কুদেত্তো চ্যাম্পিয়ন নাপোলিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে ওঠা বার্সেলোনা। অন্যদিকে বুন্দেসলিগার রাইজিং স্টার আরবি লাইপসিগের মুখোমুখি হতে চলেছে রেকর্ড ১৪ বার ইউরোপ সেরার মুকুট পরা রিয়াল মাদ্রিদ।

স্পেনের মোট পাঁচটি ক্লাব এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে খেললেও সেভিয়া বাদ পড়ায় বাকি চার দল খেলবে শেষ ষোলোতে। এর মধ্যে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ পেয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্তার মিলানকে। আর বিশ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে খেলতে এসে রিয়াল সোসিয়েদাদ পেয়েছে লুইস এনরিকের পিএসজিকে।

তবে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবার পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে শেষ ষোলোতে আসা এফসি কোপেনহেগেনের বিপক্ষে লড়বে পেপ গার্দিওলার দল।

অবশ্য সিটির মতো সহজ প্রতিপক্ষ জোটেনি মিকেল আর্তেতার কপালে। তার আর্সেনাল খেলবে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

শেষ ষোলোয় নাপোলিকে পেল বার্সা, লাইপসিগের সামনে রিয়াল

আপডেট সময় : ০৮:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩