ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

হঠাৎ দুবাইয়ে সাকিব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। রাজনীতির মাঠে খুবই ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ অধিনায়ক। নির্বাচনী ব্যস্ততার মধ্যেই দুবাই গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলছে টি-টেন ক্রিকেট প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বাংলা টাইগার্সের হয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব। তাই ফ্রাঞ্চাইজির হয়ে ফটোশুট ও স্পন্সরশিপের কাজ সম্পন্ন করতে শনিবার দুবাইতে পৌঁছেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। মধ্যপ্রাচ্যের দেশটিতে দুদিন অবস্থান করবেন সাকিব।

টি-টেন লিগে গত আসরে বাংলা টাইগার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন সাকিব। এবারও বাংলাদেশ অধিনায়ককে দলে ভিড়িয়েছিল ফ্রাঞ্চাইজিটি। কিন্তু বিশ্বকাপের আসরে বাঁ-হাতের আঙুলে চোট পাওয়ায় চলমান আসরে খেলবেন না টাইগার অধিনায়ক। তবে না খেললেও ডাগআউটে বসে সতীর্থদের উৎসাহ, অনুপ্রেরণা দেবেন সাকিব।

২০২২ সালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলা টাইগার্সের হয়ে সবগুলো ম্যাচেই খেলেছিলেন সাকিব। সেবার দলের অন্যতম সেরা পারফর্মারও ছিলেন বাঁ-হাতি অলরাউন্ডার। এবারের আসরে এখন পর্যন্ত ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে বাংলা টাইগার্স।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

হঠাৎ দুবাইয়ে সাকিব

আপডেট সময় : ০৫:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩