ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

এবার বকেয়া পড়েছে নারী ফুটবলারদের বেতন

  • NEWSN DESK
  • আপডেট সময় : ১০:৫০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • 596

কয়েক দিন আগে গণমাধ্যমের শিরোনাম হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের বেতন না পাওয়ার বিষয়টি। এবার সামনে এসেছে- বকেয়া পড়েছে জাতীয় নারী ফুটবলারদের বেতনের কথাটি। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না সাবিনারা।

সাফ জয়ের পর বাড়ানো হয় জাতীয় নারী ফুটবলারদের বেতন কিন্তু তা নিয়মিত পরিশোধ করতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত সেপ্টেম্বর থেকে বর্ধিত বেতন পাওয়ার কথা ছিল নারী ফুটবলারদের।নভেম্বরের মাঝামাঝি সময়ে এসে তারা বেতন পেয়েছেন সেপ্টেম্বর মাসের। এরপরও বাকি পড়েছে দুই মাসের। ডিসেম্বর মাস এসে পড়লেও এখনো অক্টোবর মাসের বেতন হাতে পাননি নারী ফুটবলাররা।

সাবিনাদের বকেয়া বেতন নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘বেতন বৃদ্ধির বিষয়ে আমাদের ফিফার কিছু আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন ছিল। ফিফার নির্দেশনা অনুসরণের আনুষ্ঠানিকতা মানতে গিয়ে বেতন দিতে দেরি হয়েছে।’

এ সময় তিনি আরও জানান, ‘ইতোমধ্যেই সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বাকি বেতন পরিশোধ করা হবে। আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। আমরা প্রস্তুত।’

নেপালে সাফ জয়ের পর বেতন-ভাতা বৃদ্ধির জন্য আন্দোলনে নামেন নারী ফুটবলাররা। এমনকি ক্যাম্পে যোগ না দেওয়ার কথা জানিয়ে ছিলেন অনেক ফুটবলার। আন্দোলনের ফলে গত আগস্ট মাসে বেতন বাড়ানোর ঘোষণা দেয় বাফুফে।

সাবিনাসহ এ-ক্যাটাগরির ১৫ ফুটবলারকে মাসে ৫০ হাজার, বি-ক্যাটাগরির ১০ জনের ৩০ হাজার এবং বাকি ছয় ফুটবলারের চার জন ২০ এবং দুজনের বেতন ১৮ হাজার টাকা নির্ধারণ করে বাফুফে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

এবার বকেয়া পড়েছে নারী ফুটবলারদের বেতন

আপডেট সময় : ১০:৫০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩