ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলে ৭ পেসার

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে সাদা বলের ক্রিকেটে সিংহের মতো দাপিয়ে বেড়ালেও গত কয়েক বছর ধরে লাল বলের ক্রিকেটে তেমন একটা ভালো করতে পারছেন না তিনি। ২০২০ থেকে টেস্ট ক্রিকেটে তার গড় ত্রিশেরও কম।

ক্রিকেটের এই দীর্ঘতম ফরম্যাটে নিজের নিম্নগতির কারণেই এই পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের মাধ্যমেই লাল বলের ক্রিকেটে নিজের শেষের কথা জানিয়েছিলেন ওয়ার্নার। গত জুনে তিনি বলেছিলেন, “টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে ভালো করে যদি পাকিস্তান সিরিজে সুযোগ পাই, তাহলে সেখানেই টেস্ট থেকে সরে দাঁড়াব। আমি একদম পাকাপাকি বলতে পারি (এরপর) ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না।“

 এবার অজিদের হয়ে তিন বিশ্বকাপজয়ী এই ওপেনারকে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সে সুযোগ করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ফর্মে না থাকলেও এই ক্রিকেটারকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে রেখেছে অজি নির্বাচকরা।

পাকিস্তানের বিপক্ষে এই টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে দুই অলরাউন্ডার সহ দলে আছে সাত পেসার। ১৪ ডিসেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ। পরবর্তী দুই টেস্ট হবে ২৬ ডিসেম্বর এবং ৩ জানুয়ারি যথাক্রমে  মেলবোর্ন এবং সিডনিতে।

পার্থ টেস্টের স্কোয়াড

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোলান্ড, ক্যামেরন গ্রিন ও ল্যান্স মরিস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলে ৭ পেসার

আপডেট সময় : ০১:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩