ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শিরোনাম ::
কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের  চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিজয়ী ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি তেল সংকটে উত্তেজনা, পুলিশের উপর চড়াও হয়ে আটক ২ বাইকার, ইউএনও’র হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে পড়ে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাবা মেয়ে কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সাথে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যা দিলেন ক্রিকেটার-নির্বাচকরা

  • ONLINE DESK
  • আপডেট সময় : ১২:৪২:২১ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • 614

বিশ্বকাপের পর ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের কমিটি গঠন করেছিল বিসিবি। এরপর তদন্ত কমিটি রোববার ডেকেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং নির্বাচক হাবিবুল বাশারকে। একই দিনে কমিটির কাছে নিজেদের ব্যাখ্যা দিয়ে গেছেন ক্রিকেটার লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। তবে তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমের সঙ্গে কেউই কথা বলেননি।

রোববার বিকালে রাজধানীর গুলশানে কমিটির বৈঠকটি শুরু হয়। তিন সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজ। কমিটির সদস্য হিসেবে আছেন বিসিবি পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান। 

সিদ্ধান্ত মোতাবেক প্রথমে নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসে তদন্ত কমিটি। এরপরই আসেন লিটন ও মোস্তাফিজ। তবে প্রত্যেকেই আলাদা আলাদা করে কারণ জানিয়েছেন। জানা গেছে, দলের কোচ, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গেও বৈঠকে বসবেন তারা। 

এদিকে সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচক নান্নুকে নিয়ে কয়েক দিন ধরেই সমালোচনা হচ্ছে। অবশেষে এ ব্যাপারে মুখ খুলেছেন তিনি, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে অনেক কথা হয়। কিছু দিন আগে আমাকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করা হয়েছে। বলা হচ্ছে আমি ৫ লাখ টাকা বেতন নিই। কিন্তু তাদের বলব বোর্ডে গিয়ে দেখে আসেন কত টাকা বেতন নিই। লজ্জা থাকা উচিত যারা এমন নিউজ করছেন।’

সম্প্রতি একটি টিভি শোতে নান্নুর কাজ নিয়ে সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার তানভির মাজহার তান্না। তাকে জবাব দিয়ে নান্নু বলেছেন, ‘তার কী অবদান আছে দেশের ক্রিকেটের জন্য? সে যেন চট্টগ্রামে গিয়ে আমার বাপ-দাদার সম্পত্তি দেখে আসে। আমি কীভাবে চলি, পরিবার কীভাবে চলে এসব নিয়ে তার কথা বলার কোনো অধিকার নেই।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে বাংলা বর্ষবরন ১৪৩৩ বঙ্গাব্দ ও  বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যা দিলেন ক্রিকেটার-নির্বাচকরা

আপডেট সময় : ১২:৪২:২১ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩